আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 10:25 am || প্রকাশের তারিখ: February 3, 2022, 3:22 pm
শার্শায় দুই সন্তান নিয়ে ১৫ দিন নিখোঁজ গৃহবধূ স্বপ্না
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। দুটো শিশু সন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে দীর্ঘ ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন যশোরের শার্শা উপজেলার শরীফা খাতুন ওরফে স্বপ্না রায় (৩২) নামে এক গৃহবধূ।

গত ১৯/০১/২০২২ ইং তারিখে ছেলে শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (০৬) নামে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন তিনি।নিখোঁজ শরীফা বেগম ওরফে স্বপ্না রায় শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী। এবং নিলফামারী জেলার বাদিয়ারমোড় এলাকার অনিল রায়ের মেয়ে।

এ ঘটনায় কামাল হোসেন স্ত্রী ও দুই সন্তানের নিখোঁজের বর্ণনা দিয়ে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নাং-৮৭২।নিখোঁজ গৃহবধূর স্বামী কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সারাদিনের মধ্যে ফিরে না আসায় খোঁজ খবর নেওয়া শুরু করি।

আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও আমার স্ত্রী ও দুই সন্তানের কোন সন্ধান না পেয়ে মানষিক ভবে হতাশ হয়ে পড়ি। ঘটনার পর থেকে দুইদিন আরো খোঁজাখুঁজির পর না পেয়ে প্রশাসনিক সহযোগিতা পেতে গত ২২/০১/২০২২ ইং তারিখে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করেছি। আমি আমার স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে  জানান,স্ত্রী সন্তান নিখোঁজের বিষয় নিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী ও দুই সন্তানকে কেউ সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ মোবাইল নাম্বারে সার্বিক যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন অসহায় কামাল হোসেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম