আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৫, ২০২২, ৫:০১ অপরাহ্ণ
শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শায় পানিতে ডুবে তাসকিন (৪)নামে এক শিশু মারা গেছে।

শনিবার (৫ ই ফেব্রুয়ারী)দুপুরের সময় উপজেলা বসতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত তাসকিন বসতপুর গ্রামের কবির হোসেনের ছেলে। জানাযায়,ঘটনার দিন দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলা করছিল তাসকিন ।

বাড়ির আঙিনায় হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পিছনে পুকুরে তাকে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয়।পরে তাকে উদ্ধার করে স্হানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম