আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৫, ২০২২, ৫:২৮ অপরাহ্ণ
শার্শায় জুয়ার আসরে পুলিশের অভিযান আটক ৫
বিশেষ প্রতিনিধি।। সীমান্তবর্তী শার্শার গোড়পাড়া এলাকা থেকে জুয়ার সরঞ্জামসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, শার্শার তেবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন(৩২), ওলিয়ার রহমানের ছেলে মো. তরিকুল ইসলাম(৩১), মৃত মোসলেম সর্দারের ছেলে জিয়া সরদার(৪৫), ইরফান সর্দারের ছেলে সাইফুল ইসলাম(৩৫) ও জয়নালের ছেলে আবুল হাসেম(৫০)।

এবিষয়ে শার্শা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের এসআই আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জুয়া খেলার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ ৫জনকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম