আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:29 pm || প্রকাশের তারিখ: February 5, 2022, 8:27 pm
সাগর পথে ইয়াবা পাচার: র‌্যাবের হাতে আটক ২
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মিয়ানমার থেকে সাগর পথে পাচারের সময় ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র‌্যাব-১৫-এর আভিযানিক দল।

শনিবার (৫ ফেব্রুয়ারী) সকালে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে এক লাখ পিস ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

এ সময় ট্রলারে থাকা দুই পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মো. হাসান (৪৫)।

র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন,১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় এবং শনিবার সকালে শাহপরীর দ্বীপসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম