আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ৮, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ
যশোর জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট পেল শার্শা থানার মামুন খান
সাগর হোসেন,বিশেষ প্রতিনিধি।। যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন শার্শা থানার ওসি মো. মামুন খান।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) যশোর পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার শ্রেষ্ঠ ওসি মো. মামুন খানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

পুলিশ সূত্র জানিয়েছে, মামলা তদন্ত, মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ পুলিশের যাবতীয় কাজে চৌকস দক্ষতার জন্য শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. মামুন খানকে নির্বাচিত করা হয়েছে।

অনুভূতি জানিয়ে ওসি মামুন খান বলেন,পুরস্কারটি পেয়ে আমি খুবই খুশি এবং অনুপ্রাণিত। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম