আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 5:21 am || প্রকাশের তারিখ: February 10, 2022, 2:32 pm
শার্শার বাগআঁচড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গৃহবধুসহ আহত ২
শার্শা প্রতিনিধি।। নৌকায় ভোট দেয়ার অপরাধে আবারো শার্শার বাগআঁচড়ায় নির্যাতনের শিকার হলেন গৃহবধুসহ ২জন।  তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেনদ্রে ভর্তী করা হলেও অবস্থা আশঙ্খাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৪টায়।

এলাকাবাসী ও আহতদের সুত্রে জানা যায়,শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের আওয়ামীলীগ কর্মী আনসার আলীকে বুধবার বিকাল ৪টার সময় একই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী লাল্টু, আনা, বিপ্লব ও নিশান লোহার রড দিয়ে পেটাতে থাকে।  এ সময় তার স্ত্রী শিউলি বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে।

এবং লাল্টু তাদেরকে বলে,এ গ্রামে নৌকার কোন লোক থাকবে না। সন্ত্রাসীরা সকলে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থক বলে আহতরা জানান। এলাকাবাসি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেনদ্রে নিয়ে গেলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম