আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 5:21 am || প্রকাশের তারিখ: February 14, 2022, 2:55 pm
মাগুরায় পূর্ব শত্রুতার জের ধরে চোখ উপড়ে ফেলেছে
আলাউদ্দিন মাগুরা জেলা প্রতিনিধি।। মাগুরা মহম্মদপুর বালিদিয়া ইউনিয়নের চর বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মৃত মোহাম্মদ তমিজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ জিল্লু রহমান(৩৮) চোখ উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল দশটার সময় বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাগুরার উদ্দেশ্যে রওনা হয় চর বড়রিয়া গ্রামের মধ্যে পথে তার মোটরসাইকেল গতিরোধ করে তার উপর হামলা চালায় মোঃ নান্নু মোল্লার লোকজন জিল্লুর রহমানের একটি চোখ উপড়ে ফেলায় অন্য আরেকটি চোখ ভ্রমর দিয়ে ফুটো করে দেয় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা সদর হসপিটালে নিয়ে আসে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে পরে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

পরিবারের সূত্র থেকে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ নান্নু মোল্লা লোকজন দলবেঁধে পথে পথ পেতে থাকে এবং জিল্লুর উপরে আকস্মিক হামলা চালায় তারা।

পরিবারের সূত্র থেকে জানা যায় এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম