আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ৮:৫২ অপরাহ্ণ
বেনাপোলে ফেনসিডিলসহ গ্রেফতার ১
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে বড় আঁচড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিবন হোসেন রুবেল ভবারবেড় গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেলকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম