প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 9:16 am || প্রকাশের তারিখ: February 20, 2022, 3:20 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শিগগির মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু