আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ৫, ২০২২, ১০:২১ অপরাহ্ণ
শার্শায় দুই মটরসাইকেল মুখমুখি সংর্ঘে নিহত ২
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। যশোর-বেনপোলা মহাসড়কের মটরসাইকেল দুর্ঘটনায় মহিন হোসেন (৪৫ ) আশরাফুল ইসলাম (৩৫)নামে দুই জন য নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে।

শনিবার রাত ৮টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের শার্শা শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন হোসেন শার্শা উপজেলার ধান‍্যখোলা গ্রামের রমজান আলী ছেলে,আশরাফুল ইসলাম একুই গ্রামের আ:খালেকের ছেলে।

আহতরা হলেন- শার্শা উপজেলা ধান‍্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে মহিন (৪৫), একই গ্রামে আ:খালেকের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও অন‍্য মটরসাইকেল আরহী কোন পরিচয় পাওয়া যায়নি।

নাভারন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, ভোরে শার্শার শ‍্যামলাগাছি রাজনগর নামক স্থানে দুইটি মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই মহিন ও আশরাফুল নামে দুই আরহী মারা গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম