প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 11:20 pm || প্রকাশের তারিখ: October 11, 2019, 6:04 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক :জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন মার্সেল পেইনে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু মাশরাফির বাবার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বর্তমানে আগের চেয়ে ভালো আছেন। তবুও শারীরিক পরীক্ষার জন্য তাকে যশোর সিএমএইচ-এ পাঠানো হয়ছে। ।এদিকে, মাশরাফি বিন মর্তুজা ঢাকা থেকে বাবা গোলাম মর্তুজার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন।