আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 9:19 am || প্রকাশের তারিখ: March 7, 2022, 2:13 pm
খুলনা রেঞ্জে অপরাধ দমনে সেরা,যশোর পুলিশ সুপার
আমাদেরবাংলাদেশ।।আবারো অপরাধ দমনের শ্রেষ্ঠ পুরষ্কার পেলো যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। রবিবার খুলনা রেঞ্জ ডিআইজি মহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পুরষ্কার দেওয়া হয়।

পুরষ্কার নেন আরও ৪ পুলিশ কর্মকর্তা। তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, কোতয়ালী মডেল থানা ওসি তাজুল ইসলাম, এসআই মাসুম বিল্লাহ এবং এএসআই মুরাদ শেখ।

এসময় ডিআইজি রেঞ্জের সকল জেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম) নজরুল ইসলামসহ খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ, পিবিআই'র পুলিশ সুপার বৃন্দ ও সিআইডি'র কর্মকর্তাবৃন্দ।

আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম