আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 7:10 am || প্রকাশের তারিখ: March 7, 2022, 11:47 pm
বেনাপোলে ২শ’ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি।। বেনাপোলে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. সোহাগ হোসেন (২৫) নামে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৭ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের একটি বাঁশ বাগান থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগ দৌলতপুর গ্রামের শাহ আলম হোসেনের ছেলে। উদ্ধারকৃত মাদকের মুল্য চার লাখ টাকা।

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোলে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহাগকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম