আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 28, 2026, 5:31 pm || প্রকাশের তারিখ: March 14, 2022, 1:47 pm
খুচরা ভোজ্যতেলে লাগবে না ভ্যাট
ঢাকা।। সারাদেশে ভোজ্যতেলের ক্ষেত্রে শুধুমাত্র খুচরা পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় ।

অন্যান্য প্রয়োজনীয় নিত্যপণ্যের ভ্যাট কমাতে বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ই মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আমদানি করা যেকোন নিত্যপণ্যের ক্ষেত্রেও যথাসম্ভব কম শুল্ক নিতে নির্দেশ দেয়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম