আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 9:18 am || প্রকাশের তারিখ: March 16, 2022, 4:42 pm
দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত সরকার: সাভারে ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার সাভার।। সরকার যেকোনো দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গহণ করেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ বুধবার (১৬ মার্চ) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এক সেমিনারে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরোও বলেন,দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যা করে তা সারা বিশ্বে অনুসরণীয় দৃষ্টান্ত। এছাড়াও দুর্যোগ হিসাবে ভূমিকম্প ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড প্রণয়ন করা হয়েছে। এই কোড অনুযায়ী সাড়ে ৭ রিকটার স্কেল স্ট্যান্ডার্ড ধরে এখন কার ভবনগুলো হবে। আগুনের ঝুঁকি হ্রাসেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে সহনীয় হওয়ার জন্য প্রধানমন্ত্রী আমাদের ডেল্টা প্ল্যান দিয়েছেন। এটা হলে বাংলাদেশ সব দুর্যোগে সহনীয় রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল হিসাবে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে।

এছাড়া তিনি আরও বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার। এ সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে,তাই জনগণ বারবার আওয়ামী লীগকে নির্বাচিত করছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম