প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 6:33 am || প্রকাশের তারিখ: March 20, 2022, 11:49 am
ফজলুর হক।। ঢাকার আশুলিয়ায় শ্রেষ্ঠ খাবারের প্রতিশ্রুতি নিয়ে উদ্বোধন করা হয়েছে খুশবু রেস্তোরাঁ।
শনিবার রাতে আশুলিয়া বাসস্ট্যান্ডে এটি উদ্বোধন করেন গাজীপুর সিটির সাবেক মেয়র এ্যাড.জাহাঙ্গীর আলম।
রেস্তোরাঁর স্বত্বাধিকারীরা জাপান প্রবাসী বুলবুল আহমেদ ও শহিদুল জানান, বৃহৎ জনগোষ্ঠীর এলাকা আশুলিয়ায় স্বল্পমূল্যে ভালো মানের খাবার পৌঁছে দিতে সবসময় ভূমিকা পালন করব। উৎকৃষ্ট মানের খাবার পরিবেশনের মাধ্যমে গ্রাহকদের শতভাগ আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে কেক কেটে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রেস্তোরাঁ সমৃদ্ধ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশুলিয়াসহ বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সাধারণ জনগন।