আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: মার্চ ২০, ২০২২, ৮:০০ অপরাহ্ণ
মাগুরায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা,গ্রেপ্তার ১
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। মাগুরার শ্রীপুরে এক স্কুলশিক্ষার্থী-কে ধর্ষণের পর হত্যার ঘটনায় হাসান শেখ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়।

গত ১৭ মার্চ বাড়ির পাশে নদীর চরে রসুনের খেত দেখতে গিয়ে ওই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়। পরদিন দুপুরে স্থানীয়রা বাড়ি থেকে ৩০০ গজ দূরে নদীর পাশে একটি বাঁশ বাগানের নিচে ওই শিক্ষার্থী মরদেহ দেখতে পায়। খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।

র‌্যাব-৬ যশোর এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান সাংবাদিকদের জানান, তাকে ধর্ষণের পর ধারালো ব্লেড দিয়ে় গলা কেটে হত্যা করে হাসান শেখ। হত্যা করার পরেও আসামি হাসান শেখ মেয়ে়টিকে দ্বিতীয়বার ধর্ষণের চেষ্টা চালায়।

র‌্যাব জানায়,আগে থেকেই হাসান ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের পরিকল্পনা করেছিল। ঘটনার দিন ওই শিক্ষার্থীকে একা পেয়ে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সে ধর্ষণ করে। পরে তাকে ধাঁরালো ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের সাথে গ্রেফতারকৃত হাসান একাই জড়িত বলে র‌্যাব কর্মকর্তারা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

এ সময় র‌্যাব-৬ এর অন্যান্য কর্মকর্তা,শ্রীপুর থানার ওসি সুকদেব রায়, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম