প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:05 pm || প্রকাশের তারিখ: October 12, 2019, 10:59 am
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন গতকাল সন্ধ্যায় গোলাম মর্তুজা স্বপন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নড়াইল সদর হাসপাতালের কয়েকজন চিকিৎসক তার নিজ বাড়িতে (মাশরাফির বাড়ি) গিয়ে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর নেওয়া হয়।
এরপর রাত ১১টার দিকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু সিএমএইচ-এ ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হঠাৎ করে বুকে ব্যথা হলে গোলাম মর্তুজা স্বপনকে যশোর সিএমএইচ-এ পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আগের থেকে কিছুটা ভালো।
নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক আলিমুজ্জামান সেতু গোলাম মর্তুজা স্বপনের সঙ্গে রয়েছেন। তিনি জানান, ওনাকে সিএমএইচ-এর আইসিইউতে রাখা হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা আগের চেয়ে এখন অনেকটা ভালো।