আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 12:33 am || প্রকাশের তারিখ: April 4, 2022, 10:31 pm
কেশবপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।। কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত
হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। এসময় স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মুন্সি আসাদুল্লাহ ও উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম