প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 2:09 pm || প্রকাশের তারিখ: October 12, 2019, 11:02 am
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দফতরে গুজব নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান পদ্মা সেতু নিয়ে গুজবে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।
জাবেদ পাটোয়ারী বলেন, গুজব রটাচ্ছে- এমন অনেক ফেসবুক আইডি আমরা শনাক্ত করেছি। এখন পর্যন্ত প্রথম পোস্টটি দুবাই থেকে এক ব্যক্তি করেছেন। যার পরিচয় তিনি সরকার বিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থন করেন।
আইজিপি বলেন, গুজবের ঘটনায় এখন পর্যন্ত ৩১ টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাদের অনেকেই বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জড়িত। তবে সুনির্দিষ্ট করে বলার সময় আসেনি তারা কোন রাজনৈতিক দলের সদস্য।
জাবেদ পাটোয়ারী বলেন, গুজব ছড়িয়েছে ইতিমধ্যে এ রকম অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের সাইবার সিকিউরিটি টিম ৬০ টি ফেসবুক আইডি,১০ টি নিউজ পোর্টাল, ২৫ টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, যেহেতু আমরা ইন্টারনেট নিয়ন্ত্রণ করতে পারি না। তাই আমাদের দেশের সরল সোজা মানুষকে ব্যবহার করা হচ্ছে। একটি স্বা স্বার্থান্বেষী মহল তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করছে। তবে এই বিষয়টি বাংলাদেশ পুলিশ সতর্কতার সঙ্গে নিয়েছে।