আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 2, 2026, 2:06 am || প্রকাশের তারিখ: April 10, 2022, 11:05 pm
শার্শায় থানার উদ্যেগে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন
শার্শা(যশোর) প্রতিনিধি।। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১০ মার্চ) সকালে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানের সার্বিক তত্ত্বাবধানে থানার সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে যশোরের শার্শা থানা পুলিশ মাননীয় প্রধানমন্ত্রী'র সাথে ভার্সুয়ালী অংশগ্রহণ করে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

এসময় শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা সহ থানায় কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল মানবজাতির সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম