আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 11:25 pm || প্রকাশের তারিখ: April 12, 2022, 11:58 pm
গলাচিপায় প্রতি বছরের ন্যায় এবারও বাসন্তী পূজা উদযাপন
সঞ্জিব দাস,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ঠাকুর বাজার গ্রামে
চেয়ারম্যান বাড়িতে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত সার্বজনীন বাসন্তী মন্দিরে বাসন্তী পূজা পালন করা হয়েছে।

পূজা বিসর্জনের মহা দশমীতে হাজারো লোকের
উপস্থিতি। পাঁচ (০৫) দিন ব্যাপী এই পূজা মন্ডপের শেষ দিনে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। আইন শৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবকদের ভ‚মিকা ছিল ব্যপক তৎপরতা।

ডাকুয়া ইউনিয়নের বাসন্তী পূজা মন্দিরের সভাপতি ও ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত রায়
বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী এই বাসন্তী পূজা, আমাদের বাপ দাদার আমল থেকে অনেক আনন্দ উল্লাস ও জাঁকজমকপূর্ণ ভাবে এই পূজা উদযাপন করা
হয়। ৫ দিন ব্যাপী এই বাসন্তী পূজা।

লপালন করে অবশেষে মন্দিরের পাশের একটি
পুকুরে বিসর্জন দেওয়া হয়। এ বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় বলেন, গত বছর প্রানঘাতী করোনা ভাইরাসের
জন্য বাড়িতে বাড়িতে বাসন্তী পূজা পালন করা হয়েছিল। তবে এই বছর বহুল প্রাচীন ঐতিহ্যবাহী ও সার্বজনীন এই বাসন্তী পূজা ব্যপক আনন্দ উল্লাস ও জাঁকজমকপূর্ণতার মধ্য দিয়ে মন্দির কর্তৃপক্ষ পালন করতে সক্ষম হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম