প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 7:38 am || প্রকাশের তারিখ: April 22, 2022, 4:28 pm
নিজস্ব প্রতিবেদক।। সাভারে ৩১০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান(র্যাব-৪)।
শুক্রবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ পুলিশ সুপার মাজহারুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা- আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট থেকে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটকেরা হলেন জাকিরুল ইসলাম রনি এবং মো: সুমন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর ও জয়পুরহাটে।
র্যাব জানায়,গোপন সংবাদে অভিযান চালিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৩১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব আরও জানান,জিজ্ঞাসাবাদে আসামীরা ভারতের বিভিন্ন স্থানে থেকে মাদক সরবরাহের কথা জানিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
আমাদেরবাংলাদেশ.কম/ জাহাঙ্গীর আলম রাজু