আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 7:37 am || প্রকাশের তারিখ: April 22, 2022, 7:36 pm
শিক্ষার মান আমাদের দেশে আরও উন্নতির সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,শিক্ষায় বিশ্ব র‌্যাংকিং এর কিছু বিষয় আমরা বুঝিই না। বুঝিনা এই অর্থে যে,বিশ্ববিদ্যালয়গুলো র‌্যাংকিং এর জন্য অনেক রকমের ফ্যাক্টর কাজ করে। সব কিছু মিলিয়ে র‌্যাংকিং ঘোষণা করা হয়। বিশ্বর‌্যাং কিং এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরো ভালো করতে মনোযোগ বৃদ্ধি করা হচ্ছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,আমাদের শিক্ষার মান উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের চেয়ে অনেক খারাপ তা কিন্তু নয়। আমাদের এখানে শিক্ষার মান অনেক ভালো, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। বিশ্ব র‌্যাংকিয়ে বুয়েটের উদাহরণ তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বুয়েট র‌্যাংকিয়ে এক লাফে অনেক দূর চলে এসেছে।

তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুবই ভালো করছে। আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণামূলক কাজ করছে। আমাদের কতগুলো দিকে আরো বেশি নজর দিতে হবে। আমরা র‌্যাংকিং নিয়ে আগে বেশি মনোযোগি ছিলাম না। এখন বিশ্ববিদ্যালয়গুলো মনোযোগি হচ্ছে। আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয় গুলো বিশ্ব র‌্যাংকিয়ে অনেক ভালো করবে। পরে তিনি চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে ১ হাজার ২শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম