আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 7:37 am || প্রকাশের তারিখ: April 28, 2022, 10:01 pm
শার্শায় ইউনিয়ান আওয়ামীলীগ’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলার ১০নং শার্শা সদর ইউনিয়ান আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে শার্শা কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারান সম্পাদক ও বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন।

শার্শা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হানিফ আলী'র সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস-চেয়ারম্যান জনাব মেহেদী হাসান,শার্শা উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ইলিয়াছ আজম, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব খোদা বক্স,শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব রুহুল কুদ্দুস ভূঁইয়া, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য সুলতান আহমেদ বাদশা।

এছাড়া শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম