আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: May 4, 2022, 12:48 pm
ঢাকা ফেরত যাত্রীদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদ শেষে রাজধানীতে ফেরতের জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে এ টিকিট বিক্রি শুরু হয়।

সূত্র জানায়, এদিনে ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি হবে। যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই দেওয়া হচ্ছে ট্রেনের ফিরতি টিকিট। প্রথম দিন সকালে টিকিটের জন্য দীর্ঘ লাইনের খবর আসেনি দেশের কোথাও থেকে।

১ মে থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, যে স্টেশন থেকে যাত্রা, সেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটা যাচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম