আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 11, 2026, 11:17 pm || প্রকাশের তারিখ: October 12, 2019, 12:52 pm
যশোর শার্শা সীমান্তে ভারতীয় চোরাই মোটর সাইকেল জব্দ
বেনাপোল প্রতিনিধি ঃ যশোরের শার্শার সীমান্তে থেকে চোরাই পথে আনা ভারতীয় আর ওয়ান ফাইভ ভি -৩ (ইয়ামাহা কোম্পানি) নামে সাড়ে পাঁচ লাখ টাকা মুল্যের একটি মোটর সাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এসময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি।

শনিবার ভোরে সীমান্তের পাঁচভুলোট গ্রামের হযরত আলীর ছেলে জিল্লুর রহমানের বাড়ি পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় গাড়িটি জব্দ করা হয়। ২১ বিজিবি,পাঁচভুলোট ক্যাম্পের কমান্ডার সুবেদার কালাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় আর ওয়ান ফাইভ ভি -৩ নামে একটি মোটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।যার আনুমানিক মুল্যে ৫ লাখ টাকা।তবে এসময় কোন চোরাচালনীকে আটক করা যায়নি। জব্দকৃত গাড়িটি বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম