আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:38 am || প্রকাশের তারিখ: May 24, 2022, 9:44 am
আমি হব” ✍জুয়েল রানা”
"আমি হব" ✍জুয়েল রানা"
আমি আবার প্রেমিক হব,ভালোবাসার তরে,
সমুদ্রজল পাড়ি দিবো ১০৪° জ্বরে।

বিদ্যাসাগর হব আমি,ঝড় বৃষ্টির মাঝে,
মহাসাগর পাড়ি দিবো,পটু হব কাজে।
ডাকলে তুমি ভেঙে দিবো এ মনের প্রাচীর,
প্রতিবাদি এক রণ হব,আমি হব বীর।
বিদ্রোহি এক কবি হব তোমায় ভালোবেসে,
আমায় তুমি পাবে খুঁজে সব গল্পের শেষে।
মহা কবির সনেট হব,ছন্দ হব তার,
তোমার জন্য ভালোবাসা করিবো উজার।

পল্লী কবির কাব্য হব,নকশী কাথার মাঠ,
সব কবিরও কবিতা রহ করবো আমি পাঠ।
তোমায় পেলে ভুলবো আমার দুঃখ কষ্ট সব,
তুমি আমার হবে মনের একান্ত অনুভব।

আমাদেরবাংলাদেশ.কম/সি/আ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম