আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 10:05 pm || প্রকাশের তারিখ: May 27, 2022, 5:59 pm
বেনাপোলে ফেনসিডিল-সহ আটক ২
সাগর হোসেন বেনাপোল প্রতিনিধি।। বেনাপোল সীমান্তে ২৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২৭ই মে) ভোরে বারোপোতা ও ভবারবেড় গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন,বেনাপোল পোর্ট থানাধীন শিবনাথপুর বারোপোতা গ্রামের তাহাজ্জৎ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫) ও ভবারবেড় গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে মো. জাকির হোসেন (৫১)।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পৃথক দুটি অভিযানে ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়।

আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম