আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 6:52 am || প্রকাশের তারিখ: June 2, 2022, 8:59 pm
চির যৌবন প্রাপ্তির নেশায় দিনমজুরের গোপন অঙ্গ কেটে খুন,গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক।। যশোরে চির যৌবন প্রাপ্তির নেশায় দিনমজুরের গোপন অঙ্গ কেটে ও চোখের মনি তুলে ফেলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন যশোর জেলা মিডিয়া সেল।

এর আগে গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর থেকে হত্যার মামলার আসামী দিনমজুর লিটন ও চুয়াডাঙ্গা থেকে কবিরাজ আঃ বারেককে গ্রেপ্তার করা হয়।

আটকেরা হলেন, চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ জামা এলাকার হানিফ আলী মাতিলার ছেলে লিটন ও দামুড়হুদার লোকনাথুরের মৃত মোজাম্মেল হকের ছেলে বারেক।

লিটন যশোর ও চুয়াডাঙ্গায় দিনমজুরের কাজ করত এবং বারেক কবিরাজি করতেন।

পুলিশ জানায়, চির যৌবন প্রাপ্তির লিটন গত ২৬ মে যশোরের বাঘারপাড়া সানিয়াতলা বাজারে এসে বেনজির আহমদের বাড়িতে দিনমজুরের কাজ নেয়। সেখানে তার পরিচয় হয় নিহত দিনমজুর নকিম উদ্দিনের সাথে। পরবর্তীতে গত ২৯ মে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতে বেনজিরের বাড়িতে অবস্থানকালে নকিমের গোপন অঙ্গ কেটে ও ডান চোখের মনি কেটে নিয়ে যায়। পরে ৩০ মে সকালে নকিমের নিথর মরদেহ দেখতে পান বেনজির।

পুলিশ আরও জানায়, ঘাতক লিটন যৌন শক্তি বাড়ানোর জন্য কবিরজ বারেকের প্ররোচনায় সমকামিতায় লিপ্ত হয়। খুন করা পর তারা মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গায় পালিয়ে যায়। পরে পুলিশের যৌথ অভিযানে মানিকগঞ্জ থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা হয় নিহতে গোপন অঙ্গ ও চোখের মনি। জিজ্ঞাবাদে কবিরাজের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ কবিরাজকেও গ্রেপ্তার করে।

যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, আলোচিত হত্যার মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কুসংস্কার থেকেই হত্যাকান্ড হয়েছে বলে তিনি জানান।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম