আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 8:22 pm || প্রকাশের তারিখ: June 10, 2022, 12:23 pm
শার্শায় উড়না পেচিয়ে যুবকের আত্মহত্যা
শার্শা প্রতিনিধি।। শার্শায় সাজু হোসেন (৩০) নামে এক যুবক গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (১০ জুন) ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতের কোন এক সময় বাড়ির পাশেই বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করেছে।

তাত্ক্ষণিক ভাবে মৃত্যুর সঠিক কোন কারন বলতে পারিনি নিহত সাজুর পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মো: শাহিন হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কি কারনে সে আত্মহত্যা করেছে এখনি বলতে পারছিনা।

এ বিষয়ে শার্শা থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং লাশ পোস্টমর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে। পোস্টমর্টেমের পরে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম