আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 2:40 pm || প্রকাশের তারিখ: October 12, 2019, 2:17 pm
প্রেমিকার সাথে অভিমান করে পেটে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ প্রেমিকার সঙ্গে চলছিল মান-অভিমান। এর এক পর্যায়ে প্রেমিকার বাসার সামনে গিয়ে নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছেন নীরব নামে এক তরুণ।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগ এলাকায়।

নীরবের বন্ধু জানিয়েছেন, নীবর মোহাম্মদবাগ এলাকায় একটি মেয়েকে ভালোবাসত। তার সঙ্গে মান-অভিমান চলছিল। দুপুর একটার দিকে নীরব ওই মেয়ের বাড়ির সামনে যায়। এক পর্যায়ে নিজের পেটে ছুরি মেরে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নীরব কেরানীগঞ্জের কাঠপট্টি নদীরপাড় থাকতেন। তিনি পুরান ঢাকার ইসলামপুরের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই)  সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নীরবের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম