প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 1:30 am || প্রকাশের তারিখ: June 17, 2022, 1:07 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রসঙ্গগত,দুই সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক উপচে তীব্র বেগে পানি ঢুকছে। উজানি ঢলে একের পর এক তলিয়ে যাচ্ছে সিলেটের বিভিন্ন উপজেলা। গ্রাম ছেড়ে লোকজন আশ্রয়ের খোঁজে ছুটছে। গবাদিপশুর জায়গা হয়েছে মহাসড়কে।
টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের ফলে সিলেটের বেশ কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। জেলা সদরের বিভিন্ন এলাকার ঘরবাড়ির ভেতরে পানি প্রবেশ করেছে। পানির উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় প্রশাসনের আহ্বানের প্রেক্ষিতে সিলেটের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু