আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৪, ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২২, ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ
শার্শায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। বেনাপোল বালুন্ডার বাজারে আশানুজ্জামান বাবলু (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত বাবলু বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০ টার দিকে বালুন্ডা বাজার থেকে নিজ বাড়ীতে ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেন। সে মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে।

চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা মুর্হুমুহ ৫/৬ টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
নাভারন সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহত বাবলুর নামে ১০/১২ টি মামলা আছে বলে নিশ্চি।

আমাদেরবাংলাদেশ.কম/শি/আ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম