আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 1:03 am || প্রকাশের তারিখ: June 26, 2022, 11:08 pm
পদ্মা সেতুতে কাল থেকে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। সোমবার ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রোববার (২৬ জুন) তথ্য অধিদপ্তরের তথ্য বিবরণী থেকে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। রোববার ভোর ৬টা থেকে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

রোববার সারাদিন হাজারো মোটরসাইকেল পদ্মা সেতু দিয়ে চলাচল করেছে। অতিরিক্ত মোটরসাইকেলের চাপে সেতুর টোল প্লাজার আগেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম