প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: June 26, 2022, 11:39 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রোববার (২৬ জুন) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন রাতে পদ্মা সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তারা।
জানা গেছে, আজ রোববার রাতে সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। তবে আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় দুজন সেতুর ওপর পড়ে আছেন।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান,পদ্মা সেতুতে দুর্ঘটনার খবরটি জেনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম