আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 5:54 am || প্রকাশের তারিখ: July 20, 2022, 9:11 pm
শার্শায় স্ত্রীর ধাক্কায় স্বামী নিহত আটক স্ত্রী
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে স্বামী কর্তৃক মারধরের সময় স্ত্রীর ধাক্কায় ঘরে থাকা আলমারীর গ্লাস বুকে ঢুকে শাহিন হোসেন(২৫) নামে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২০ শে জুলাই) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শাহিন সোনাতনকাটি গ্রামের জিয়াদ আলীর ছেলে। প্রতক্ষ্যদর্শীদের সুত্রে জানাযায়,শাহিন ছিলেন একজন মাদকসেবী। মাদকসেবন করে প্রায় স্ত্রী খাদিজা-কে মারধর করতো। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। তাদের কথাকাটাকাটির এক পর্যায়ে শাহিন স্ত্রী খাদিজা-কে মারধর করতে থাকে। এসময় মারধর থেকে নিজেকে বাঁচাতে শাহিন-কে ধাক্কা দিলে ঘরে থাকা আলমারির উপরে গিয়ে পড়ে। পরে আলমারিতে থাকা গ্লাস ভেঙ্গে বুকে ঢুকে স্বামী শাহিন মারাত্নক আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উক্ত বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে জানান,খবর পেয়ে নাভারন সার্কেলের এএসপি স্যার সহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী খাদিজা-কে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম