আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 5:57 am || প্রকাশের তারিখ: July 24, 2022, 8:40 pm
দেশ এগিয়ে যাবে জনগণ আমাদের পাশে আছে: প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। দেশ এগিয়ে যাবে। জনগণ আমাদের পাশে আছে।

রোববার (২৪ জুলাই)‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন ও ‘জাতীয় মৎস্য পদক-২০২২’প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ গিয়ে এ কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন,যারা নাই নাই, গেল গেল,হায় হায় করে বেড়াচ্ছে,এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে একটু তাদের তো বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই,দেশ এগিয়ে যাক। দেশ এগিয়ে যাবে,জনগণের ওপর আমাদের ভরসা আছে। তারা আমাদের পাশে আছে। জাতির পিতাই তো বলে গেছেন বাংলাদেশকে কেউ দাবায়ে রাখতে পারবে না,তো কেউ দাবায় রাখতে পারবে।

আমাদেরবাংলাদেশ.কম/সি/আ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম