আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: আগস্ট ২৭, ২০২২, ৮:১১ অপরাহ্ণ
বেনাপোল প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মহসিন,সাধারন সম্পাদক বকুল,সাংগঠনিক মনি
বিশেষ প্রতিনিধি।। বেনাপোল প্রেসক্লাব ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আলহাজ্ব মহসিন মিলন,সাধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহবুব ও সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭শে আগস্ট) বিকাল ৩টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দীতে সভাপতি আলহাজ্ব মহসিন মিলন,সাধারন সম্পাদক পদে বকুল মাহবুব ১১ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দি ছিলেন রাশেদুর রহমান রাশু পেয়েছেন ৯ ভোট।

আনন্দঘন পরিবেশে এ নির্বাচনে ৩টি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। তার মধ্যে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দি ছিল না।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহাজান সবুজ ও নির্বাচন কমিশনার জামাল হোসেন। নির্বাচনে । অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে মনিরুল ইসলাম মনি পেয়েছেন ১৩ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দি মুসলীম উদ্দিন পাপ্পু পেয়েছেন ৭ ভোট। শন্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য বেনাপোল প্রেসক্লাবের ২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম