আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 11:59 pm || প্রকাশের তারিখ: August 31, 2022, 9:08 pm
শার্শার সীমান্ত থেকে স্বর্ণেরবারসহ আটক-১
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২কেজি ৩শ’ ৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্নেরবারসহ শুকুর আলী (৪৫) নামে এক পাচারকারী-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক শুকুর আলী রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভির রহমান পিএসসি জানান,গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ন পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচার কালে তাকে স্বর্ণসহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১কোটি ৭০লাখ টাকা বলে জানায় বিজিবি।

এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যাবহৃত একটি মটরসাইকেল। স্বর্নসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এই নিয়ে খুলনা-২১ বিজিবি গত ৬ মাসে প্রায় সাড়ে ১৩ কেজি সোনা আটক করেছে। এ সময় ৭ জন আসামীকে আটক করে তারা। সমুদয় আটককৃত সোনার সিজার মুল্য প্রায় ১০ কোটি টাকা।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম