আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 11:59 pm || প্রকাশের তারিখ: September 11, 2022, 6:22 pm
কেশবপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আশরাফ সম্পাদক জয়দেব
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক পদে জয়দেব চক্রবর্ত্তী নির্বাচিত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) প্রেসক্লাবে দ্বি-বার্ষিক এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ৫৮ জন ভোটারের ভেতর ৫৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ও মোতাহার হোসাইন,যুগ্ম-সম্পাদক পদে উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ,কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ শাহীনুর ইসলাম ও গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান জয়লাভ করেছেন।

নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে মেহেদী হাসান জাহিদ,শাহিনুর রহমান,আব্দুস সাত্তার মোল্লা,আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম।

এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও রুহুল আমীন খান। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম