আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 12, 2026, 11:12 pm || প্রকাশের তারিখ: September 13, 2022, 6:02 pm
বেনাপোল সীমান্তে অজ্ঞাত যুবককের লাশ উদ্ধার
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। বেনাপোল সীমান্তের একটি মাঠের মধ্য থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সীমান্তের রঘুনাথপুর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন,স্থানীয় বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের মাধ্যমে আমরা জানতে পারি বেনাপোলের সীমান্ত ঘেষা রঘুনাথপুর গ্রামের ১ কিলোমিটার দুরে সীমান্তের মেইন পিলার ২০ এর টুএস-টি ১৩ পিলারের নিকট এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নিয়ে সেখানে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

সীমান্তে লাশ পড়ে থাকার খবর জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম