আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 11:59 pm || প্রকাশের তারিখ: September 16, 2022, 7:17 pm
শার্শায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শার্শা প্রতিনিধি।। শার্শার বাগআঁচড়ায় নির্মম ভাবে অমানুষিক নির্যাতন ও মিথ্যা হয়রানি মূলক মাদক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রিমা খাতুন নামে এক গৃহবধূ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাগআঁচড়া সাতমাইল বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রিমা খাতুন বলেন,বেনাপোল ক্যাম্পের বিজিবি গত ১৪ সেপ্টেম্বর বুধবার গভীর রাত থেকে ১৫ সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত আমাদের বাড়িতে অভিযান চালায়।

এসময় বাড়ি ঘরে ব্যাপক ভাংচুরসহ পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন চালালেও কোন মাদকদ্রব্য বা অবৈধ পণ্য উদ্ধার করতে পারেনি। অথচ আমার স্বামী সোহাগ মিয়া (বড় বাবু) কে এলাকাবাসীর সামনে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।

এবং ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নাটকীয় ভাবে বেনাপোল বিজিবি ক্যাম্পে প্রেস ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা দেয় আমার স্বামীকে ইয়াবা,ফেনসিডিল ও গাঁজাসহ আটক করেছে এবং ৩ জনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মিথ্যা ও হয়রানি মূলক মামলা করেছে।

এ ঘটনায় রিমা খাতুনের দেবরের স্ত্রী কুলসুম-কে মারাত্বক ভাবে মারধর করায় জখম হয়ে বর্তমানে সে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিজিবির ব্যাপক অভিযানকালে কোন মাদকদ্রব্য বা অবৈধ পণ্য আটক করতে না পারলেও তারা কি ভাবে এতগুলো মাদক দিয়ে মামলা দিলো সে বিষয়ে প্রশাসনের।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম