আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 3:56 am || প্রকাশের তারিখ: September 20, 2022, 1:08 pm
শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস স্বর্ণেরবারসহ আটক ১
শার্শা প্রতিনিধি।। শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস স্বর্ণেরবারসহ জালাল উদ্দিন (৩৫)নামে এক স্বর্ন পাচারকারী-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক জালাল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের উত্তর পাশে একটি ইট ভাটার কাছে পাকা রাস্তার উপর থেকে স্বর্নের বারসহ পাচারকারী-
কে আটক করা হয়। এ সময় পাচারকারীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার মধ্যে কৌশলে লুকানো ছিল সোমবার বারগুলো।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান,বিএসবির(গোয়েন্দা) তথ্যে গোপন সুত্রে খবর পেয়ে বিজিবির হেডকোয়াটারের একটি স্পেশাল দল গোগা বাজারের উত্তর দিকে গোগা-বেনাপোল সড়কের একটি ইট ভাটার কাছ থেকে জালাল উদ্দিন নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। পরে জালাল এবং মোটরসাইকেলটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ সময় পাচারকারীর স্বীকার উক্তিতে মোটর সাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনারবার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৫২ গ্রাম। এবং বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।

তিনি আরও জানান,স্বর্ণের পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম