প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৩, ২০২২, ৯:৪৬ অপরাহ্ণ
আমাদেরবাংলাদেশ।। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও দুদিন থাকে পারে বলে জানিয়েছে আবহওয়া অধিদপ্তর।
সোমবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী,ঢাকা,ময়মনসিংহ,খুলনা,বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু