আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৫, ২০২২, ৭:১৪ অপরাহ্ণ
যুবলীগ নেতা উপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম মিলনের ওপর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখা।

বুধবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার উলাশী বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ন্যাক্কারজনক এই হামলার মাস্টারমাইন্ড ও প্রত্যক্ষভাবে হামলায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম