আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৭, ২০২২, ৮:২২ অপরাহ্ণ
আশুলিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ইমাম হোসেন (আক্তার) নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার জামগড়া এলাকায় নারী ও শিশু অপহরন মামলার প্রধান আসামী রাশেদুল ইসলাম (২৬) নামের এক যুবক কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শুক্রবার (৭ অক্টবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি রাশেদুল ইসলাম-কে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের কুন্ডলবাগ থেকে গ্রেফতার করা হয়।

এসময় তার সাথে থাকা অপহরনকৃত কিশোরী (১৬) কে উদ্ধার করেছে। গ্রেফতারকৃত রাশেদুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল থানার তারিপাশা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক(এস আই) মাসুদ আল মামুনের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ.কমের প্রতিবেদক-কে তিনি বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে নারী ও শিশু অপহরনের মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে প্রেরণ করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম