আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 1, 2026, 1:33 pm || প্রকাশের তারিখ: October 16, 2022, 12:55 pm
মুক্তা পানি পান করুন,প্রতিবন্ধীদের সাহায্য করুন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আমরা অনেকেই জানি না বাংলাদেশের একটি সরকারি ড্রিংকিং ওয়াটার কারখানা আছে। হ্যাঁ এই পানির নাম মুক্তা। এটি গাজীপুরে অবস্থিত, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিচালিত হয়।

এর বিশেষত্ব হল এ কারখানা সম্পূর্ণরূপে প্রতিবন্ধীদের দ্বারা চলে,কোন স্বাভাবিক,সুস্থ মানুষকে এখানে কাজ দেওয়া হয়নি। আর এখান থেকে যে লাভ হয় তার পুরো অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়। সরকারি হাই লেভেলের মিটিং ও প্রোগ্রামগুলোতে এ পানি ব্যবহার করা হয়। সহজেই বুঝা যায় এটি কেমন বিশুদ্ধ হতে পারে অথচ দাম একই।

কোন বিজ্ঞাপন না থাকার কারণে এর প্রসার ঘটছেনা এক বোতল পানি কিনেও যদি এই পিছিয়ে পড়া মানুষগুলোর উপকার করতে পারি এতে ক্ষতি কী পানি তো আমরা কিনিই প্রতিনিয়ত। অন্তত এ পানিতে কখনোই শেওলা বা ময়লা পাওয়ার সম্ভাবনা নেই , কেউ কারখানাটি দেখলে অবাক হবেন,এখানে কীভাবে পানি মাটির নিচ থেকে তোলা হয়,বিশুদ্ধ করা হয় এবং বোতলজাত করা হয় ।

প্রচারেই প্রসার।

অনগ্রসর জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আপনিও প্রচার করুন,মুক্তা ড্রিংকিং ওয়াটার এর বিজ্ঞাপন হউক আপনার আমার মাধ্যমে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম