আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 6:01 am || প্রকাশের তারিখ: October 13, 2019, 4:20 pm
সাভারে ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ট্যানারি ওয়ার্কাস ইউনিয়নের
মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার : সাভার হেমায়েতপুর টেনারীতে রবিবার বিকাল ৩ ঘটিকায় চামড়া শিল্পনগরী থেকে ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন সভাপতি জনাব আবুল কালাম আজাদ নেতৃত্বে শোভাযাত্রা বের করেন ট্যানারি ওয়ার্কাস ইউনিয়ন শ্রমিকরা। শোভাযাত্রাটি চামড়া শিল্পনগরী ৩নং গেটে গিয়ে শেষ হয়। সংগঠনের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে বক্তব্য দেন,মোঃ আবুল কালাম আজাদ,প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের,মাননীয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান,এমপি,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, এডভোকেট কামরুল ইসলাম, এমপি, সাবেক মন্ত্রী, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি ঢাকা-১০,মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান- উপজেলা পরিষদ, সাভার।এছাড়া আরো বক্তব্য দেন ফখরুল আলম সমর সাভার তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম