আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 1:14 am || প্রকাশের তারিখ: October 16, 2022, 9:54 pm
রাষ্ট্রপতির সাথে আইজিপির সৌজন্য সাক্ষাৎ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাতকালে নতুন আইজিপি-কে স্বাগত জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি বলেন,পুলিশ-কে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে,জনগণের আস্থা অর্জন করতে হবে।

সাক্ষাৎকালে নতুন আইজিপি দায়িত্ব পালনে মহামান্য রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম